১৭ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০

নিউ ইয়র্কের উত্তর অঞ্চলে অবস্থিত ‘স্ট্যাটন আইল্যাণ্ডে’র নগর পরিষদ এ অঞ্চলে মসজিদ নির্মাণের বিষয়ে বিরোধিতা করেছে। এ বিরোধিতার কারণ উল্লেখ করতে গিয়ে তারা জানিয়েছে যে, সন্ত্রাসবাদ মসজিদেই প্রশিক্ষিত হয়!

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউ ইয়োর্কের উত্তরে অবস্থিত ‘স্ট্যাটন আইল্যাণ্ডে’র নগর পরিষদ, এ অঞ্চলের মুসলমানদের মসজিদ নির্মাণ বিষয়ক আবেদন পত্র, সন্ত্রাসবাদের মোকাবেলার অজুহাতে নাকচ করে দিয়েছে। জামায়াতে ইসলামী নিউ ইয়োর্ক নামে কার্যক্রম পরিচালনাকারী এ শহরের মুসলমানরা, ‘মিনল্যাণ্ড’ স্ট্রীটে একটি পরিত্যক্ত গীর্জাকে ক্রয় করে। কিন্তু সেটাকে মসজিদে রূপান্তরিত করতে নগর পরিষদের অনুমোদনের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং তারা অনুমোদন লাভের ক্ষেত্রে নগর পরিষদের বিরোধিতার মুখোমুখি হয়েছেন। জামায়াতে ইসলামী নিউ ইয়োর্ক বর্তমানে মসজিদ নির্মাণের বৈধতা লাভের জন্য এ শহরের বাসিন্দাদের স্বাক্ষর গ্রহণ করছে। যুক্তরাষ্ট্রের মুসলমানদের ভাষ্য অনুযায়ী, এ দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনী প্রচারণার সময় মুসলমানদের সাথে সম্পর্ক জোরদার করাকে তার অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিল। কিন্তু দুঃখজনকভাবে মার্কিন সরকারের এ ধরনের আচরণ তাদের দেয়া প্রতিশ্রুতির সম্পূর্ণ পরিপন্থী। জামায়াতে ইসলামী আমেরিকা এ প্রশ্ন তুলেছে যে, যদি ইহুদী অথবা খৃষ্টানরা এ শহরের কোন উপাসনালয় নির্মাণ করতে চাইত তবে তাদেরও কি এ ধরনের অবমাননার সম্মুখীন হতে হত?!